সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

রামপুরায় মানবতাবিরোধী অপরাধে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা এবং দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। খবর বাসসের। 

আজ বুধবার (২৪শে ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০শে জানুয়ারি মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশন পক্ষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। অন্যদিকে, এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

এ মামলায় বিজিবির সাবেক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, পলাতক দুই আসামি হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান।

জুলাই-আগস্টে দেশজুড়ে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাযজ্ঞ চলেছিল। তখন রামপুরার ঘটনায় ২৮ জন নিহত এবং বহু আহত হন। সেখানে বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এই মামলার অন্য আসামিদের বিরুদ্ধে হত্যাসহ মোট ছয়টি অভিযোগ আনা হয়েছে।

জে.এস/

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250