সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর আপিল শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি আজ সোমবার (২৬শে জানুয়ারি)। 

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। এ সংক্রান্ত আবেদনের বিষয়ে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের ওপর বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। 

তার আগে, মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। তিনি একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী। 

গত বুধবার (২১শে জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও সাইফুল্লাহ আল মামুন। 

হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন এহসান আবদুল্লাহ সিদ্দিকী, জহিরুল ইসলাম মুসা, মুজাহিদুল ইসলাম শাহীন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ই জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়। ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সোমবার (১৯শে জানুয়ারি) হাইকোর্টে রিট করেন মুন্সী।

মঞ্জুরুল আহসান মুন্সী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250