শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

যুদ্ধবিরতি ভেঙেছে ইরান—দাবি ইসরায়েলের, কঠোর জবাব দেওয়ার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও সেনাপ্রধান ইয়াল জমির। ছবি: সংগৃহীত

ইসরায়েল দাবি করেছে, ইরান যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বিষয়টি দাবি করেছেন। পাশাপাশি তিনি ইরানের এ তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, কাৎজ বলেছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যেন তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা চালিয়ে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে ইসরায়েলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে উভয় ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলি আইনপ্রণেতারা তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেজালেল স্মতরিচ এক টুইট বার্তায় বলেন, ‘তেহরান কেঁপে উঠবে।’

ওৎজমা ইয়াহুদিত দলের এমপি লিমোর সন হার-মেলেখ টুইটে লেখেন, ‘নিঃশব্দের জবাব নিঃশব্দ, আর ক্ষেপণাস্ত্রের জবাব কী?’ বিরোধী দল ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লাইবারম্যান বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরই ইরান থেকে উত্তর ইসরায়েলের দিকে গোলাবর্ষণ করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না, উপেক্ষাও করতে পারি না। অবিলম্বে এর জবাব দিতে হবে।’

ক্ষমতাসীন লিকুদ পার্টির এমপি টালি গৎলিভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ (ইরানের) যেকোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তারই দলের আরেক এমপি আভিখাই বো-অরন বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর প্রতীকী স্থাপনাগুলোতে সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাতে হবে।’


ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250