মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মডেল ফাতির পর ইয়ামালের জীবনে আরেক নারী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ মৌসুম কাটানো লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা যেন ছুটির মধ্যেই নতুন মাত্রা পেয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে ১৭ বছর বয়সী এ তারকার নাম জড়িয়েছে একাধিক নারীর সঙ্গে। যারা আবার বয়সে তার চেয়ে বেশ বড়। খবর এএফপির।

সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকেজকে ঘিরে গুঞ্জনের পর এবার আলোচনায় প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের নাম। ২৯ বছর বয়সী এ নারীর সঙ্গে জল্পনা নিয়ে মুখ খুলেছেন ইয়ামাল। তবে বাভেল বার্সা তারকার বক্তব্য ‘সঠিক নয়’ দাবি করে ইয়ামালের বিরুদ্ধেই অভিযোগ করেছেন।

১৯শে জুন স্প্যানিশ টিভি শো ট্রেডএআর–এ একটি খবর প্রকাশ পায় যে ক্লদিয়া বাভেল নাকি ইয়ামালের সঙ্গে একটি ডেট আয়োজনের চেষ্টা করেছিলেন। এর সঙ্গে যুক্ত ছিলেন এক ফটোগ্রাফার, যিনি দুজনের ছবি তুলে দেওয়ার কথা। আর তা বিক্রি করে লাভবান হতে চেয়েছিলেন বাভেল। অনুষ্ঠানে দাবি করা হয়, পুরো বিষয়টি ছিল একধরনের ‘মিডিয়া ফাঁদ’।

অনুষ্ঠান থেকে ফোনের মাধ্যমে সরাসরি ইয়ামালের সঙ্গে যোগাযোগ করা হয়। ইয়ামাল ট্রেডএআর শোতে জানান, ‘এমন কিছু কখনোই ঘটেনি, আমাদের দেখা হয়নি। বাভেল আগ্রহ দেখালেও আমি ‘‘না’’ বলেছিলাম।’ ওই অনুষ্ঠানে ইয়ামাল আরও জানান, তার মা কখনোই কোনো মেয়েকে বাসায় ঢুকতে দেন না। এমনকি বাভেলের সঙ্গে তার কখনো দেখা হয়নি বলেও দাবি করেন।

ইয়ামালের বক্তব্য সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন বাভেল। তিনি ইনস্টাগ্রামে ইয়ামালের বক্তব্য খণ্ডন করে অভিযোগ করে বলেন, ‘তিনিই (ইয়ামাল) আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন, দেখা করার জন্য জোর করেছেন। তিনি বলেছেন, মায়ের সঙ্গে থাকেন। বাস্তবে তিনি একা থাকেন। এখন তিনি দাবি করছেন, আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। অথচ তিনিই আমার পেছনে ঘুরছিলেন। এমনকি আমাদের কখনো দেখা হয়নি বলেও অস্বীকার করছেন, অথচ একাধিক সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে।’

আরএইচ/

লামিনে ইয়ামাল মডেল ফাতি ভাজকেজ ক্লাউডিয়া বাভেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250