শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন আরব জ্যোতির্বিদরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

আসন্ন রমজান শুরুর সম্ভাব্য তারিখ ইতিমধ্যেই জানিয়েছেন জ্যোতির্বিদরা। এবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন।

ইব্রাহিম আল-জারওয়ান জানান, ১৭ই ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। ওই দিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে।

ফলে খালি চোখে এটি আর দেখা যাবে না। তাই ১৯শে ফেব্রুয়ারি রমজান শুরু হবে। আর ২০শে মার্চ, শুক্রবার আরবে ঈদুল ফিতর হবে। সূত্র: আল-আরাবিয়া।

সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে আগামী বছর রমজানের শুরুর কয়েক দিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

রমজান যত শেষের দিকে যাবে এই সময় তত বাড়বে। এটি বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ই ফেব্রুয়ারি বৈঠকে বসবে।

যদিও সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দেয়।

যেহেতু সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে, তাই বাংলাদেশে ২০শে ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১শে মার্চ ঈদুল ফিতর হতে পারে।

জে.এস/

ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250