রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সব সম্পত্তি কুকুর-বিড়ালকে লিখে দিলেন নারী, কিন্তু কেন?

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রাণীকে নিজের সন্তানের চেয়েও মানুষের বেশি ভালোবাসার নজির বিরল। তবে এবার সেই নজিরই গড়লেন চীনের এক নাগরিক। সন্তানদের আচরণে বিরক্ত হয়ে নিজের পোষ্য কুকুর ও বিড়ালের নামে তার ২৮ লাখ ডলারের সম্পত্তির পুরোটাই লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২৪শে জানুয়ারি) হংকংভিত্তিক এক ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে সিউ নামের সাংহাইয়ের ওই নারী এক উইলের মাধ্যমে তার সব অর্থ ও সম্পত্তি তিন সন্তানকে দিয়ে দেন। কিন্তু পরবর্তী নিজের এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

তবে সিউ তার উইলে পরিবর্তন করে কেন পোষ্য কুকুর ও বিড়ালের নামে লিখে দেওয়ার সীদ্ধান্ত নিলেন তার কারণও জানিয়েছেন-

তিনি বলেছেন, অসুস্থ হয়ে পড়লে কিংবা স্বাভাবিক সময়েও তাকে দেখতে আসেন না এবং সেবাযত্ন করেন না সন্তানেরা। তিনি বলেছেন, কেবল পোষা প্রাণীই তার কাছে থাকে। তাই তিনি মারা যাওয়ার পর পোষা কুকুর ও বিড়াল এবং তাদের শাবকদের জন্য তার সব সম্পত্তি ব্যবহার করা উচিত।

শুধু তাই নয়, স্থানীয় একটি ভেটেরিনারি ক্লিনিককে তার উত্তরাধিকারের প্রশাসক হিসাবে নিযুক্ত করা হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ সিউয়ের কুকুড়-বিড়ালের দেখভালের দায়িত্বে রয়েছে।

বেইজিংয়ে চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের প্রধান কার্যালয়ের কর্মকর্তা চেন কাই বলেছেন, লিউ তার সব সম্পত্তি পোষ্য কুকুরকে দেওয়ার পরিকল্পনা করেছেন। তবে দেশের আইনে এটার অনুমোদন নেই। তবে এই সমস্যা সমাধানের জন্য বিকল্প উপায় আছে। সিউয়ের বর্তমান উইলটি এক পথের। আমরা তাকে পোষা প্রাণীকূলের সঠিকভাবে যত্ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়েছি। যে পশুচিকিৎসা ক্লিনিকের তত্ত্বাবধানের প্রতি তার আস্থা আছে, সেই প্রতিষ্ঠানের একজন ব্যক্তিকে নিয়োগ করতে পারেন তিনি।

আরও পড়ুন: একই শহরে ছিলেন যমজ বোন, দেখা জন্মের ১৯ বছর পর

চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের পূর্ব চীন শাখার একজন প্রতিনিধি বলেছেন, সিউকে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির আগে তার সব অর্থ ক্লিনিকের হাতে হস্তান্তরের বিপদ সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, আমরা সিউকে বলেছি, যদি সন্তানরা তার প্রতি মনোভাব পরিবর্তন করেন, তাহলে যেকোনও সময়ে তিনি আবারও উইলে পরিবর্তন আনতে পারবেন।

বয়স্ক এই নারীর ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই তার এই ধারণার প্রতি সমর্থনও জানিয়েছেন। তবে কেউ কেউ বিরোধিতাও করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, বেশ করেছেন। ভবিষ্যতে আমার মেয়ে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমিও আমার বাড়ি অন্যদের দিয়ে দেব।

সূত্র: সাউথ চায়না মর্নিং

এসকে/ 

চীন সম্পত্তি কুকুর-বিড়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250