বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

রাজনীতি নিয়ে বিরক্ত কঙ্গনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত

অভিনয় থেকে কঙ্গনা রনৌত রাজনীতিতে এসেছেন বেশিদিন হয়নি। সবে এক বছর হয়েছে তার সংসদ সদস্য হওয়ার। আর এর মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেত্রী ও অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের মতো রাজনীতির ময়দানেও প্রতিদিন কঠিন সব চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাকে।

সাধারণ মানুষের ছোটখাটো সমস্যা শুনতে শুনতে বেজায় বিরক্ত কঙ্গনা। বিরক্তি নিয়েই অভিনেত্রী বললেন, ‘সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি এক পডকাস্টে নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কথা বলেন কঙ্গনা। অভিনেত্রী বলেন, ‘আমি বেশ বুঝতে পারছি, রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ। মূলত সমাজসেবা করা। একেবারেই বলব না, আমি এটা উপভোগ করছি। কারণ, আমার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অতীত অভিজ্ঞতাও নেই। তাই আমি কোনোদিন মানুষের সেবা করব বলে ভাবিনি। নারীদের অধিকার আদায়ের জন্য আওয়াজ তুলেছি। তবে সেটার সঙ্গে জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাজ সামলানোর কোনো মিল নেই।’

আচমকাই কেন এমন উপলব্ধি কঙ্গনা রনৌতের? হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ বলছেন, ‘নারী ক্ষমতায়নের জন্য লড়াই করা আর কারও বাড়ির ভেঙে যাওয়া নর্দমা সারাই করানো নিয়ে মাথা ঘামানো এক বিষয় নয়। মাঝেমধ্যে মনে হয়, আমি তো সাংসদ, আর এই লোকগুলো আমার কাছে পঞ্চায়েত লেভেলের সমস্যাগুলো নিয়ে কেন আসছে?’

জে.এস/

কঙ্গনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250