মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার যা বলল ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনে মুখ খুলেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে তারা বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি। বিসিসিআই জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

গত শুক্রবার (৯ই জানুয়ারি)  সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

দেবজিত সাইকিয়া বলেন, ‘এই বৈঠকটি ছিল সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে। এটা আমাদের কাজের জায়গা নয়। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শেষ কথা বলবে আইসিসি।’

এর আগে ভারতের বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এই ঘটনার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়, যেন তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানো হয়।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এদিকে বিসিবি তাদের নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে আইসিসিকে বিস্তারিত চিঠি দিয়েছে। এখন তারা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ।

জে.এস/

ভারতীয় ক্রিকেট বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250