শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু, দেখা যাচ্ছে যেসব দেশ থেকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলতি বছরের আজ প্রথম চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (২৫শে মার্চ) সকাল ১০টা ২৩ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে. যা বিকেল ৩টা পর্যন্ত চলবে।

বার্তা সংস্থার একটি প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে এশিয়ার উত্তর ও পূর্ব অংশ। পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবার (২৫শে মার্চ ) চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা থেকে। প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ থেকেও দেখা যাবে গ্রহণ। তবে বাংলাদেশ বা ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ।

আরো পড়ুন : মহাকাশে হচ্ছে রেস্টুরেন্ট, খেতে খরচ ৫ কোটি টাকা

আজকের চন্দ্রগ্রহণের একটি বিশেষত্ব হচ্ছে গ্রহণের সময়ে সাধারণত সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। যাকে ‘পেনম্ব্রাল’ চন্দ্রগ্রহণ বলে। এতে সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। গ্রহণের এ পর্যায়ে পৃথিবী, সূর্যের আলো পুরোপুরিভাবে আড়াল করতে পারে না। বরং, চাঁদের ঔজ্জ্বল্য খানিক হ্রাস পায়।

মার্কিন মহাকাশ গবেষণা নাসা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে। ১৮ই সেপ্টেম্বর চাঁদের আংশিক গ্রহণ হওয়ার কথা। তা দেখা যাবে আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন অংশ থেকে। এদিকে, আগামী ৮ই এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ২০২৪ সালের প্রথম এ সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই ঘটনা ঘটছে ৫৪ বছর পর। এর আগে ১৯৭০ সালে এই সূর্যগ্রহণ হয়েছিল। এর পরে এটি ২০৭৮ সালে ঘটবে।

সূত্র :  এপি

এস/ আই. কে. জে/


চন্দ্রগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250