বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর *** তাজু ভাই ২.০: ভাইরালের আড়ালে এক চরজীবনের গল্প

জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে মতামত দিয়েছে বিএনপিসহ ২৩টি দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া বিষয়ে এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল তাদের লিখিত মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে। এসব দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ জাসদসহ বড় ও ছোট নানা দল রয়েছে।

শুক্রবার (২২শে আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে। তাদের দেওয়া এই তালিকায় জামায়াতে ইসলামীর নাম থাকলেও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে বলেছেন, ‘জামায়াত আগামীকাল (আজ শনিবার) কমিশনকে তাদের মতামত দেবে।’

মতামত জমা দেওয়া অন্য দলগুলোর মধ্যে রয়েছে এলডিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, এনডিএম, খেলাফত মজলিস, জেএসডি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২-দলীয় জোট, আমজনতার দল, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও নেজামে ইসলাম পার্টি।

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠিত ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ নামে দলিল তৈরির কাজ চলছে। গত ২৯শে জুলাই রাজনৈতিক দলগুলোকে এই সনদের প্রথম খসড়া দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ‘সমন্বিত খসড়া’, যা গত শনিবার দলগুলোর কাছে পাঠানো হয়।

রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250