সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি : ইমরান হাশমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ২০০৬ সাল থেকে পারভিন সাহানির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন। প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন তাদের। রয়েছে এক পুত্রসন্তান। 

বলিউডে ‘ফুটপাত’ সিনেমা দিয়ে অভিষেক হয়েছিল  ইমরান হাশমির।

১৯৭৯ সালের ২৪শে মার্চ মুম্বাইয়ে জন্ম ইমরানের। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাকে কিসার হিসেবে অন্য রকম পরিচিতি এনে দেয়। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাজ থ্রি’ ছবিতে ইমরানের সঙ্গে বিপাশা বসুর ছিল এক দীর্ঘ চুম্বনদৃশ্য। এত দীর্ঘ চুম্বনদৃশ্য বলিউডে আগে কখনো দেখা যায়নি। 

ছবিতে চুম্বনের জন্য স্ত্রীর কাছে মার খেতে হতো। তিনি জানান, তার স্ত্রী পারভিন চুম্বনের এসব দৃশ্য পছন্দ করতেন না। নিজের স্বামী পর্দায় অন্য নারীকে চুমু খাচ্ছে, সেটা মেনে নিতে পারতেন না পারভিন। এসব দৃশ্যে খুবই অসন্তুষ্ট হতেন ইমরানপত্নী।

আরো পড়ুন: আদিত্য চোপড়াকে যে কারণে বিয়ে করেছিলেন রানি

ইমরান বলেন, ‘এখন চুম্বনের দৃশ্য দেখলে সে খুব একটা মারে না। আগে তো ব্যাগ দিয়ে পেটাত।’ এ নিয়ে ইমরানের দুঃখও কম নয়। 

এই অভিনেতা আরো বলেন, ‘আমার যন্ত্রণা কেউ বোঝে না। চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। টানা ১৭ বছর একই রকম কাজ করে কেউ দেখাক! প্রতিটি ছবিতে অন্তত ২০টি করে চুমু খেতে হতো আমাকে।’

এসি/ আই. কে. জে/

চুমু ইমরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250