রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

ইফতারে রাখুন মচমচে বেগুনি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই ইফতারে বেগুনি পছন্দ। তাছাড়া মচমচে ফুলকো বেগুনি খাওয়ার মজাই আলাদা। তবে অনেকের কাছেই বেগুনি ফুলকো কিংবা মচমচে হয় না। চাইলে আপনিও ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন খুব সহজেই। জেনে নিন বেগুনি তৈরির সঠিক রেসিপি-

উপকরণ

১. ‏বেগুন ১টি

২. ‏বেসন ১ কাপ

৩. ‏চালের গুঁড়া ১ টেবিল চামচ

৪. ‏কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

৫. ‏লবণ পরিমাণমতো

৬. ‏আদা বাটা আধা চা চামচ

৭. ‏রসুন বাটা আধা চা চামচ

৮. ‏ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

৯. ‏ভাজা ধনিয়া গুঁড়া আধা চা চামচ

১০. তেল ও

১১. ‏শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ।

আরো পড়ুন : ইফতারে খান চিড়ার লাচ্ছি

পদ্ধতি

বেগুন ধুয়ে লম্বা করে পাতলা স্লাইস করে কেটে নিন। খুব বেশি মোটা স্লাইস করবেন না। তাহলে বেগুনি ভালো সেদ্ধ হবে না। আর ভাজার সময়ও বেশি তেল শুষে নেবে। বেগুনির ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, আদা-রসুন বাটা, টালা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। তেল ভালোমতো গরম হয়ে গেলে একটা করে বেগুনি স্লাইস নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিন। ৩-৪টি স্লাইস একসঙ্গে ভাজা যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই বেগুনি যখন ফুলে উঠবে, চামচ দিয়ে একটু একটু করে গরম তেল নিয়ে বেগুনির উপরে ঢেলে দিতে হবে।

এতে করে বেগুনিগুলো আরও ফুলে উঠবে। এবার এক পিঠ উল্টিয়ে অপর পিঠ অল্প আঁচে ভেজে নিন। মচমচে বেগুনি তৈরির জন্য অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে লালচে করে বেগুনি ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে উপর থেকে হালকা মরিচ গুঁড়া ও বিট লবণের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

এস/  আই.কে.জে

রেসিপি মচমচে বেগুনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250