বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

জমকালো আয়োজনে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে প্রতিবছরের মতো এবারও শুরু হলো চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব। গতকাল মঙ্গলবার (১৩ই মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে এটির উদ্বোধনী পর্বের আয়োজন শুরু হয়। 

প্রথমদিনেই সারা বিশ্বের খ্যাতনামা অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে পালে দ্য ফেস্টিভ্যাল ভবন যেন এক মিলনমেলায় পরিণত হয়। 

এদিন কানের লালগালিচা নানা ঘটনাপ্রবাহে মুখরিত ছিল। উদ্বোধনী দিনেই সম্মানসূচক স্বর্ণপাম পুরস্কার তুলে দেওয়া হয় হলিউড কিংবদন্তি, দু’বারের অস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা রবার্ট ডি নিরোর হাতে। এ সম্মাননা গ্রহণ করতে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন এ আমেরিকান তারকা। 

আসরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্মাতা আমেলি বোনার ‘লিভ ওয়ান ডে’ ছবিটি প্রদর্শিত হয়। এবারই প্রথম অভিষিক্ত কোনো পরিচালকের সিনেমা দিয়ে শুরু হলো কান চলচ্চিত্র উৎসব। বলা যায়, ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করলেন এ নির্মাতা। 

উদ্বোধনী আয়োজনে সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হিসেবে লালগালিচায় হেঁটে বিশেষভাবে নজর কাড়েন আমেরিকান মডেল বেলা হাদিদ। 

সিনেমার প্রতিযোগিতা হিসেবে বিশ্বখ্যাত ‘কান চলচ্চিত্র উৎসব’ তারকাদের ফ্যাশন ও সৌন্দর্য প্রকাশেরও বড় একটি মঞ্চ। ফ্যাশনের দিক থেকে কে কতটা এগিয়ে, সেটা প্রমাণ করতেই যেন অভিনেত্রীরা এ উৎসবে যোগ দেন। কেউ কেউ তো একেবারে স্বচ্ছ পোশাকে লালগালিচায় উপস্থিত হয়ে অনাকাঙ্খিত পরিস্থিতিরও জন্ম দেন। 

এবারের আসরে যেন এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, সেজন্য কড়া পদক্ষেপ নিয়েছে কান কর্তৃপক্ষ। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কান উৎসবের ৭৮তম আসরে ‘নগ্নতা’ ও ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য হঠাৎ কানের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণের যথোপযুক্ত কারণও আছে। 

মূলত, এর আগে ২০২২ সালে কানের লালগালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

চলতি বছরের গ্র্যামিতে অতিরিক্ত স্বচ্ছ পোশাক পরে হাজির হয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন আমেরিকান র‌্যাপার কানিয়ে ওয়েস্টের সহধর্মিণী ও অস্ট্রেলিয়ান স্থপতি বিয়াঙ্কা সেনসোরি। সেই পোশাকে তার শরীরের পুরো অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। ধারণা করা হয়, সাম্প্রতিক এ ঘটনাও এমন সিদ্ধান্ত গ্রহণের আরেকটি কারণ। 

উল্লেখ্য, এবারের আসরে প্রথমবারের মতো স্বর্ণপামের লড়াইয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশি সিনেমা। কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগের মূল প্রতিযোগিতায় লড়াই করবে পরিচালক আদনান আল রাজীবের ছবি ‘আলী’। ছবিটি উৎসবে প্রদর্শন হবে ২৩মে মে সকাল ১১টায় (সাল দুবুসি) ও দুপুর ১টায় (সাল বাজিন)।

কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিচ্ছে এবাদুর রহমান পরিচালিত আরেকটি বাংলাদেশি সিনেমা ‘বাঙালি বিলাস’। ফলে বাংলাদেশি ভক্তদের জন্যও এবারের কান উৎসবটি আরও বিশেষ হতে যাচ্ছে, বলাই যায়।

এইচ.এস/

কান চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250