শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের: সেনাপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। অনেকেই কাজ করতে চায়, কিন্তু সবাই পারে না। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে নিজেদের জায়গায় নব-নির্মিত আল হুদা মসজিদের উদ্বোধন ও বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কিছু করতে পারলে সবার ভালো লাগে। আর ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটা মসজিদ করা শুধু ইহকাল না পরকালের জন্যও প্রতিদানের সুযোগ থাকে। কিন্তু সেই প্রতিদানের উদ্দেশ্যে নিয়ে আমার এটা করা না।

সেনাপ্রধান বলেন, মূলত এই জায়গা (মসজিদ) আমার স্ত্রীর। উনি এটা দান করেছেন। এর পাশে অন্যান্য যে জায়গা আছে সেগুলো ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে দান করবো বা অন্য কিছু প্রতিষ্ঠান আমরা এখানে গড়ে তুলব।

তিনি আরও বলেন, চিকিৎসা ও পড়ালেখা খুব গুরুত্বপূর্ণ। আমি সেজন্য এখানকার স্কুল-কলেজগুলোতেও কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। আমার আব্বা এসব প্রতিষ্ঠান করে গিয়েছেন। সেটা আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। হাসপাতাল হলো, মসজিদ হলো। একটি কবরস্থান করার ইচ্ছা আছে আমাদের। এ ছাড়া  ভবিষ্যতে কিছু এতিমখানা ও মাদ্রাসা করার পরিকল্পনা আছে।

আরও পড়ুন: আলপনা-বর্ণমালায় সাজছে শহীদ মিনার

এর আগে বেলা ১১টার দিকে নড়াইল রেলস্টেশন নির্মাণকাজের অগ্রগতি ও শহরে নির্মিত চার লেনের সড়ক কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। এরপর লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এসব কর্মসূচিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250