বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর কৃতিত্ব দেখাল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে রাকিব হোসেনের পাস থেকে দলের জয়সূচক গোলটি করেন শেখ মো. মোরছালিন।

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশ উভয় দল আগেই বিদায় নিয়েছে। ফলে এশিয়া কাপের মূল পর্বে ওঠার কোনো সুযোগ নেই তাদের। এরপরও ভারতকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ দল। জয় শেষে নেচে-গেয়ে আনন্দ করেন রাকিব, মোরছালিন, জামাল, হামজারা।

শেষ মুহূর্তের গোলে বারবারই আশাভঙ্গের বেদনা সওয়া বাংলাদেশ আজ দাঁতে দাঁত চেপে শেষ কয়েকটা মিনিট পার করেছে। দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমনের পর আক্রমণ করলেও দৃঢ়তার সঙ্গে সে সব সামাল দিয়েছে বাংলাদেশ।

৫ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট, সমান ম্যাচে ভারতের ২ পয়েন্ট। আজ হংকংকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেয়েছে সিঙ্গাপুর। হংকংয়ের পয়েন্ট ৮। আগামী বছর ৩১শে মার্চ সিঙ্গাপুরের মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়া কাপ বাছাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250