মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।

গত বছরের মে মাসে বিসিবির সভাপতি হওয়ার আগে দীর্ঘ সময় আইসিসিতে কর্মরত ছিলেন বুলবুল। বেশির ভাগ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো না কোনো সংযোগ তার আছে। বিসিবি সভাপতি চাইছেন তার সেই সম্পর্ক আর বোঝাপড়া কাজে লাগিয়ে সমমনা পূর্ণ সদস্যদেশগুলোর সমর্থন আদায় করতে। চালিয়ে যাচ্ছেন বিরামহীন ক্রিকেট কূটনীতি।

নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় খেলার দাবির প্রতি সমর্থন যত জোরালো হবে, আইসিসি তথা ভারতের পক্ষে ততই কঠিন হবে বাংলাদেশের দাবি উপেক্ষা করা। কিন্তু এত চেষ্টায় কি সফল হতে পারবে বিসিবি? আজকের মধ্যে নাকি সিদ্ধান্ত আসবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে। যদিও ডেডলাইনের ব্যাপারে কিছু জানা নেই বলে দাবি বিসিবির।

বাংলাদেশের বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সংকট নিয়ে গতকালও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি নিজেদের অনড় অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন, ‘উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু বদল করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

বিসিবি যথেষ্ট উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে আইসিসির সিদ্ধান্ত জানতে। অনিশ্চিত সময় পার করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। গতকাল বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কণ্ঠে সেই অনিশ্চয়তা ফুটে উঠেছে এভাবে, ‘আপনারা এর মধ্যেই জানেন যে কোন ১৫ জন বিশ্বকাপে যাবে। সেই ১৫ জন এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়।’

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির সঙ্গে নাকি আইসিসি আবারও নিরাপত্তাবিষয়ক সভা করতে আগ্রহী। বাংলাদেশকে ভারতের সর্বোচ্চ ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিতে চায় তারা। আইসিসির সভা মানেই বিসিবিকে ভারতে খেলার বিষয়ে রাজি করানোর চেষ্টা। বাংলাদেশ কোনোভাবে এখন ভারতে খেলতে রাজি নয়। তাহলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি?

বিসিবির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেল, দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে কর্মরত ৭৬ কর্মীর ৫৮ জনই ভারতীয়। আইসিসির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তার মতো শীর্ষস্থানীয় দুই পদে ভারতীয়রা তো আছেনই। কমার্শিয়াল, মিডিয়া, ইভেন্টস, সিএফও, ব্রডকাস্ট, স্ট্র্যাটেজি, মার্কেটিং বিভাগগুলোর মহাব্যবস্থাপকের (জিএম) মতো বেশির ভাগ উচ্চপদস্থ কর্মকর্তা ভারতীয়। যেহেতু আইসিসিতে বর্তমানে কর্মরত ৭০ শতাংশই ভারতীয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো মূল্যে ভারতের চাওয়া পূরণ হওয়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আশঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না।

এই আশঙ্কা সত্যি হলে বিসিবি আইনি পথও খুঁজে রাখছে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নিজেদের পক্ষে না গেলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দ্বারস্থ হতে পারে তারা। আসলে এ ধরনের কঠিন পথে হাঁটার চিন্তা বিসিবির? বিসিবির এক পরিচালকের কথাটায় যেন অনেক উত্তর লুকিয়ে, ‘প্রতিকূল পরিবেশে বিশ্বকাপে অংশগ্রহণের চেয়ে আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250