শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

বিশ্বের কোন শহরটি সবচেয়ে দামি আর কোনটি সস্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় জায়গা করে নিয়েছে হংকং। সাম্প্রতিক একটি সমীক্ষায় বলা হয়েছে, প্রবাসী হিসাবে জীবনধারণের জন্য এক জন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় ওই শহরে।

আর্থিক সমীক্ষা সংস্থা মারসর প্রকাশিত ‘কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ শীর্ষক রিপোর্টে গড় আয়, ২০০টি প্রয়োজনীয় পণ্যের দাম-সহ চারটি মাপকাঠি পর্যালোচনা করে জানানো হয়েছে, ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং ইউরোপের দেশ সুইজারল্যান্ডের জুরিখ।

বিশ্বের ২২৬টি মহানগরীর জীবনধারণের খরচের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে ওই রিপোর্ট জানাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বিশ্বের সবচেয়ে সস্তা শহর। তার ঠিক উপরে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া দুই শহর— লাগোস এবং আবুজা। পাকিস্তানের বেহাল অর্থনীতির কারণেই ইসলামাবাদের অবস্থান তলানিতে ঠেকেছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

‘কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ অনুযায়ী ভারতের সবচেয়ে দামি শহর মুম্বই। ২২৬টি শহরের তালিকায় মহারাষ্ট্রের রাজধানীর স্থান ১৩৬। তার পরে দেশের রাজধানী দিল্লি (১৬৫)। এ ছাড়া, চেন্নাই (১৮৯), বেঙ্গালুরু (১৯৫), হায়দরাবাদ (২০২) এবং পুণে (২০৫)। তালিকায় ‘ভারতের সবচেয়ে সস্তা শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতাকে। বিশ্বের ২২৬টি শহরের মধ্যে বাংলার রাজধানীর স্থান ২০৭ নম্বরে।

সূত্র: আনন্দ বাজার

ওআ/



শহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250