শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রাফাহ থেকে জোর করে মানুষকে স্থানান্তর হবে ‘যুদ্ধাপরাধ’:ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজার শহর রাফাহতে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েলের। দেশটির ইসরায়েলি সেনাবাহিনীকে এই শহরটিতে হামলার অনুমতিও দিয়েছে নেতানিয়াহু সরকার।

তবে এই সামরিক অভিযানের বিরোধিতা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, রাফাহ থেকে জোর করে মানুষকে স্থানান্তর করা হলে তা হবে ‘যুদ্ধাপরাধ’।

রোববার (২৪ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তজার্তিক একটি বার্তাসংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে লোকেদের জোরপূর্বক অন্যত্র স্থানান্তর করা হলে সেটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে গণ্য করা হবে বলে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরো পড়ুন: এবার ফ্রান্সে সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি

এসময় তিনি রাফাহতে হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে তার বিরোধিতারও পুনরাবৃত্তি করেন। মূলত টানা প্রায় ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজার বেশিরভাগ মানুষ এই অঞ্চলে আশ্রয় নিয়েছে।

বার্তাসংস্থা জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর সেখানেই তাকে এসব কথা জানিয়ে দেন ফরাসি এই প্রেসিডেন্ট। এছাড়া এই টেলিফোন কলে নতুন বসতি স্থাপনের জন্য অধিকৃত পশ্চিম তীরে ৮০০ হেক্টর জমি দখলে ইসরায়েলের দেওয়া ঘোষণারও ‘কঠোর নিন্দা’ করেছেন ম্যাক্রোঁ।

অবশ্য রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত স্থল আক্রমণ তীব্র আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়েছে এবং এই হামলা ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হবে এবং মানবিক সংকটকে আরও খারাপ করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

সূত্র: এএফপি

এইচআ/ 


হামলা নিন্দা ইমানুয়েল ম্যাক্রোঁ রাফাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250