রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

কাতারে ইরানি হামলার তীব্র নিন্দা আরব আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতারের আল-উদেইদ নামের আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে জানায়, আমিরাত কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমায় ইরানি বিপ্লবী গার্ডের এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমিরাত কাতার ও আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যে কোনো হামলার ঘোর বিরোধিতা করে।

এ অবস্থান স্পষ্ট করে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো একে অপরের আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একাত্মতা প্রকাশ করছে। এর আগে সৌদি আরব এবং কাতারও ইরানের হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

আল-উদেইদ ঘাঁটি কাতারে অবস্থিত আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকান ও কাতারি সেনারা যৌথভাবে অবস্থান করছেন।

আরব আমিরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250