মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

২০২৩ সালে প্যাট কামিন্সের অধিনায়কত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। তার নেতৃত্বেই একই বছর ওয়ানডে বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় অজিরা। এই দুই শিরোপা জেতানোয় দলকে সামনে থেকে পথ দেখিয়েছেন কামিন্স।

বছর জুড়ে এমন পারফরম্যান্সের সুবাধে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ সালে মোট ২৪টি ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট শিকার করেছেন কামিন্স। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪২২ রান। বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় কামিন্সের সঙ্গে ছিলেন ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বাকি তিনজনকে ছাড়িয়ে এই পুরস্কার উঠেছে অজি অধিনায়কের হাতে।

এদিকে মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট। এ বছর ইংল্যান্ডের এই অলরাউন্ডারের সঙ্গে লড়াইয়ে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও বেট মুনি এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। ২০২৩ সালে ১৮টি ম্যাচ খেলে ৮৯৪ রান ও ৯ উইকেট নেন সিভার–ব্রান্ট।

তাছাড়া ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরো তিনজন। মোহাম্মদ শামি, শুবমান গিল ও ড্যারিল মিচেলকে হারিয়েছেন কোহলি। 

টেস্টের বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। টেস্টে বর্ষসেরা হওয়ার পথে খাজা পেছনে ফেলেছেন স্বদেশী ট্রাভিস হেড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের জো রুটকে। ২০২৩ সালে ১৩ টেস্টে ১২১০ রান করেন এই অস্ট্রেলিয়ান বাঁহাতি।

সূত্র: ক্রিনফো   

এইচআ/ আই.কে.জে/


প্যাট কামিন্স আইসিসির বর্ষসেরা ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250