রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক নারী দিবস আজ *** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক

ইরানে হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত—দাবি ব্রিটিশ এমপির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় ব্রিটিশ সরকার সরাসরি জড়িত বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য জারা সুলতানা। তার দাবি, মার্কিন বি-১ বোমারু বিমানগুলো ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জারা সুলতানা দাবি করেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ‘ব্রিটিশ মাটিতে’ অবতরণ করছে এবং সেখান থেকেই উড়ে গিয়ে ইরানে বোমা ফেলছে। তিনি বলেন, এর অর্থ হলো যুক্তরাজ্য এই যুদ্ধে ‘সরাসরি জড়িত’। খবর আল জাজিরার।

তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে যুক্তরাজ্য এই যুদ্ধের অংশ নয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তার এই অবস্থানের সঙ্গে বর্তমান সামরিক কর্মকাণ্ডের কোনো মিল নেই।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, যুক্তরাজ্য কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে। তবে জারা সুলতানার এই অভিযোগ সেই দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে গত শুক্রবার যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। বিশালদেহী যুদ্ধবিমানটি গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবতরণ করে।

১৪৬ ফুট লম্বা এবং ১৩৭ ফুট উইংস্প্যানের (ডানার মোট দৈর্ঘ্য) এই বি-১ ল্যান্সার বিমানটি মার্কিন বিমানবাহিনীর দ্রুততম বোমারু বিমান হিসেবে পরিচিত। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, প্রতি ঘণ্টায় ৯০০ মাইল বেগে ছুটতে সক্ষম ৮৬ টন ওজনের এই বিমানটিতে চারজন ক্রু থাকেন।

এর উন্নত রাডার, জিপিএস সিস্টেম এবং শত্রুর হাত থেকে বাঁচার জন্য ইলেকট্রনিক জ্যামার ও ডিকয় সিস্টেম এটিকে অনন্য করে তুলেছে। সামরিক মহলে এটি ‘দ্য বোন’ নামেও পরিচিত। এটি একসঙ্গে ২৪টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম।

জে.এস/

জারা সুলতানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250