সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’

নির্বাচন ঘিরে বিদেশি নাগরিকদের ভিসা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। অন অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে—নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চাওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ করা যাবে। উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকালে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থানে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগমনী ভিসা (Visa on Arrival) সহ অন্যান্য ভিসা প্রদানে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রেমে অনুরোধ করা হলো

ক) বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারীকৃত অন্যান্য প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রযোজ্য ডকুমেন্টস যাচাইপূর্বক বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন/দূতাবাস হতে সুনির্দিষ্ট ভিসা প্রদান করবে।

খ) ১৫ই সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারীকৃত পরিপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক বিনা ভিসায় আগতদের আগমনী ভিসা (Visa on Arrival) প্রদান করবে।

গ) আগমনী ভিসা (Visa on Arrival) প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান/ব্যক্তি, হোটেল/আবাসস্থল, ফিরতি টিকেট ইত্যাদির প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সম্পূর্ণ সন্তুষ্ট হতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না।

ঘ) বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

ঙ) নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়/প্রযোজ্য ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদান করবে।

চ) নির্বাচন কমিশন এর সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফপূর্বক আগমনী ভিসা প্রদান করা যাবে।

ছ) বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন, প্রস্থানের সময় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করবে।

জ) বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্যাদি প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বহিরাগমন অনুবিভাগ) প্রদত্ত ইমেইল immigrationwing@moha.gov.bd প্রেরণ করবে।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250