সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

বিয়ের আংটি পরলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (১০ই অক্টোবর) রাতে টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে তার বাগদান হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে হঠাৎ বিয়ের আংটি পরতে হলো।’ নতুন জীবন শুরুর আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ব্যারিস্টার নুসরাত খানের বাবা নূর মোহাম্মদ খান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন বলে জানান শায়রুল কবির খান। অন্যদিকে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক।

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250