বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ইতিহাসে সবচেয়ে কম স্থায়িত্বের বিয়ে, তিন মিনিট পরই ডিভোর্স!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পৃথিবীতে কখন কী ঘটবে তা আগে থেকে কিছুই বলা যায় না। এমনই এক ঘটনা ঘটেছে কুয়েতে। ঘটনা না বলে দুর্ঘটনা বলাই বোধহয় ভালো মানাবে। বিয়ের মাত্র ৩ মিনিট পরই বিচ্ছেদ হয়ে যায় এক দম্পতির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা। অনেকে একে বিশ্বের সবচেয়ে কম সময়ের বিয়ে বলেও দাবি করছেন। যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এখনো এর স্বীকৃতি দেয়নি। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কেন ভাঙলো বিয়েটি। যেখানে সবে দম্পতি স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের নতুন জীবন শুরু করার কথা সেখানে কী এমন হলো যে বিবাহ বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিলো তারা।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি জানেন?

আসলে বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় বর কনেকে অপমানজনক কথা বলেন। বিয়ে শেষে দম্পতি যখন কোর্টহাউস থেকে বেরোচ্ছিলেন, তখন হোঁচট খান কনে। এরপর ধপাস করে পড়ে যান তিনি। বউ পড়ে যেতেই বর তাকে বোকা বলে বিদ্রুপ করেন। এ কথা শোনামাত্রই রেগে লাল হয়ে যান নববধূ। তাকে কোনোভাবেই শান্ত করা সম্ভব হয়নি। তিনি বিচারককের কাছে গিয়ে অবিলম্বে তাদের বিয়ে বাতিল করতে বলেন।

নববধূর যুক্তি শুনে, তার দাবি মেনে নেন বিচারকও। মাত্র তিন মিনিটের মাথায় বিয়ে বাতিল করে দেন তিনি। নেটিজেনদের দাবি এটাই ইতিহাসে সবচেয়ে কম স্থায়িত্বের বিয়ে।

তবে ঘটনাটি এখনকার নয়। ঘটনাটি ঘটেছিল ৫ বছর আগে। কয়েকদিন আগে কোনো কারণে সোশ্যাল মিডিয়ায় আবার তা ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কনের পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই কনের পক্ষ নিয়েছেন। তারা বলছেন নারীদের আত্মসম্মানবোধ থাকাটা খুবই জরুরি।

সূত্র: এনডিটিভি

এস/ আই.কে.জে/


ডিভোর্স সোশ্যাল মিডিয়া তিন মিনিটের বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250