মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

সবার আগে ফাইনালে বিসিবির দল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা। এই দলটি সবার আগে উঠে গেল ফাইনালে।

মিরপুর শেরেবাংলায় আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। যে দল জিতবে, সেই দল সরাসরি উঠে যাবে ফাইনালে। হারলেও থাকবে দ্বিতীয় সুযোগ। শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রাম রয়্যালস উঠে গেল প্রথম ধাপেই। রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।

১৩৪ রানের লক্ষ্যে নেমে ধীরেসুস্থে খেলতে থাকেন চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার মির্জা বাইগ ও নাঈম শেখ। ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েন মির্জা-নাঈম। ১২তম ওভারের চতুর্থ বলে নাঈমকে (৩০) ফিরিয়ে জুটি ভাঙেন আবদুল গাফফার সাকলাইন। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন হাসান নাওয়াজ। দ্বিতীয় উইকেটে মির্জা ও নাওয়াজ গড়েন ২৪ বলে ৩৪ রানের জুটি। ১৬তম ওভারের তৃতীয় বলে হাসান নাওয়াজকে ফেরান হাসান মুরাদ। ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করেন নাওয়াজ। চার নম্বরে নামা আসিফ আলী ৮ বল খেলে ১১ রান করে বিদায় নিয়েছেন। তাঁর (আসিফ আলী) উইকেট নিয়েছেন সাকলাইন।

নাওয়াজ-আসিফের দ্রুত বিদায়ে ১৭.২ ওভারে ৩ উইকেটে ১১২ রানে পরিণত হয় রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর জয়ের জন্য যখন ১১ রান প্রয়োজন, তখন আউট হয়েছেন মির্জা। ১৯তম ওভারের পঞ্চম বলে মির্জাকে ফিরিয়েছেন বিনুরা ফার্নান্দো। লং অনে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন নাজমুল হোসেন শান্ত।

হাতে ৬ উইকেট নিয়ে শেষ ওভারে ৯ রানের সমীকরণের সামনে এসে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ডেথ ওভার বিশেষজ্ঞ রিপন মন্ডল এলে রাজশাহী ওয়ারিয়র্সের ভক্ত-সমর্থকেরা হয়তো আশার আলো খুঁজে পেয়েছিলেন। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান ছক্কা মারলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় রাজশাহী। ঠিক তার পরের বলে ২ রান নিয়ে ৩ বল হাতে রেখে চট্টগ্রামকে ৬ উইকেটের জয় এনে দেন শেখ মেহেদী।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। পুরো ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে রাজশাহী। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন তানজিদ হাসান তামিম। তবে সাকলাইনের শেষের ঝড়েই মূলত ১৩০ রানের বেশি করতে পেরেছে রাজশাহী। আট নম্বরে নেমে ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় করেন ৩২ রান। চট্টগ্রামের মেহেদী, আমির জামাল নিয়েছেন দুটি করে উইকেট নিয়েছেন।

একটি করে উইকেট পেয়েছেন তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মির্জা বেগ ও হাসান নাওয়াজ। অলরাউন্ড পারফরম্যান্সে মেহেদী হয়েছেন ম্যাচসেরা। বোলিংয়ে ২ উইকেটের পাশাপাশি ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

মিরপুরে আজ বিকেলে টানটান উত্তেজনায় পূর্ণ এলিমিনেটরে শেষ বলে ছক্কা মেরে সিলেট টাইটানসকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস। তাতে বিদায় ঘণ্টা বেজে গেল রংপুর রাইডার্সের। সিলেট জিতলেও ফাইনালে উঠতে হলে আরেকটা ম্যাচ খেলতে হবে। আগামীকাল তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

আজ প্রথম কোয়ালিফায়ারের চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচের জয়ী দল সরাসরি উঠবে ফাইনালে। পরাজিত দল রাজশাহী ওয়ারিয়র্স কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250