রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

টানা চার ম্যাচ পর গোল পেলেন মেসি, সাথে জয় পেয়েছে মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

একাধিক ম্যাচে গোল ও জয়খরার পর অবশেষে আজ গোল করেছেন মেসি, জয়ে ফিরেছে মায়ামিও। স্থানীয় সময় আজ রোববার (৪ঠা মে) ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি।

এটি টানা তিন হারের পর মায়ামির প্রথম জয়। আর টানা চার ম্যাচ গোলহীন থাকা মেসি করেছেন একটি গোল। এ ছাড়া গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট আর ফাফা পিকাল্ট। এ জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে ইন্টার মায়ামি।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচটিতে ইন্টার মায়ামির হয়ে ৬৭ মিনিটে গোল করেন লিওনেল মেসি। অবশ্য ততক্ষণে মায়ামি ৩ গোল দিয়েছে নিউইয়র্ক রেডবুলসকে। এদিকে দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি  মেসির। 

এ ছাড়া চলতি বছর মায়ামির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির ৮ম গোল, আর ক্যারিয়ারের ৮৫৯তম। ১০ ম্যাচে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে মায়ামির পয়েন্ট ২১। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।

আরএইচ/

লিওনেল মেসি ইন্টার মায়ামি মেজর লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250