শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ই আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক।

চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র‍্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।

জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।

তিনি জানান, এ ধরনের চরিত্র আগে কখনো করেননি। তবে তার বাবা ও বড় বোন শিক্ষকতা পেশায় থাকায় কাজটা সহজ হয়ে গেছে। শিক্ষকের চরিত্রে অভিনয়ের প্রস্তুতিতে বড় বোন তাকে অনেক সাহায্য করেছেন।

আমেরিকা, ব্রিটেন ও আয়ারল্যান্ডে ছবিটি বক্স অফিসের শীর্ষে আছে। ভারতেও ৫ দিনে ১৫ কোটি রুপি আয় করেছে। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি পেয়েছে।

মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের একটি সূত্র অবশ্য জানিয়েছে, বাংলাদেশে ছবিটির ব্যবসা এখনো আশাব্যঞ্জক নয়, তবে যেভাবে ইতিবাচক রিভিউ আসছে, তাদের আশা, ছবিটি দেখতে আরও বেশি দর্শক আসবেন।

ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী নিয়মিত সিনেমা সিরিজের রিভিউ করেন। ‘ওয়েপনস’ তিনি এর মধ্যেই দুবার দেখেছেন। সিনেমাটি নিয়ে তিনি ফেসবুকে লেখেন, ‘ভিন্ন ধরনের গা-ছমছমে থ্রিলার দেখতে চাইলে দেখে ফেলুন। জাস্ট অসাধারণ। ধীরগতিতে এগোনো গল্প শেষের দিকে এমনভাবে জমে ওঠে যে মন ভরে যায়। যারা নতুন ধাঁচের হরর খুঁজছেন বা কেবল একেবারে ভালো একটি সিনেমা দেখতে চান, তাদের জন্যই এটি।’

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250