রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বৃষ্টির দিনে ঘরে শিশুকে সক্রিয় রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

বর্ষাকাল মানে কখনো রোদ, কখনো বৃষ্টি। কোনো কোনো দিন আবার একটানা বৃষ্টি। বাইরে মাঠ-ঘাট জল-কাদায় ভর্তি। এমন দিনে শিশুকে নিয়ে বাইরে যাওয়ার উপায় নেই। আবার দিনের পর দিন শিশুদের ঘরবন্দি রাখাও বেশ কঠিন কাজ। ঘরে থাকলেই ফোন-টিভি দেখার বায়না। এমন পরিস্থিতি শিশুদের ব্যস্ত রাখতে যা করতে পারেন-

বোর্ড গেমস

বৃষ্টিতে বাইরে শিশুকে নিয়ে বের হতে না পারলে বাড়িতে তার খেলার আয়োজন করুন। বিভিন্ন ধরনের বোর্ড গেমস পাওয়া যায়। সেগুলো কিনতে পারেন তাদের জন্য। বিভিন্ন বয়সী শিশুদের জন্য বিভিন্ন ধরনের বোর্ড গেমস পাওয়া যায়। শিশুর বয়স অনুযায়ী বোর্ড গেমস বেছে নিতে পারেন। বুদ্ধি বাড়বে এমন বোর্ড গেমসও বেছে নিতে পারেন।

আর্ট অ্যান্ড ক্রাফট

ফোন, ল্যাপটপ থেকে শিশুদের দূরে রাখার সহজ উপায় হলো আর্ট অ্যান্ড ক্রাফট। হাতের কাজের জিনিস দিয়ে তাদের ব্যস্ত রাখুন। আঁকার খাতা, রং-পেন্সিল, ক্লে, বিভিন্ন ধরনের রঙিন কাগজ কিনে দিন। শিশুকে তার পছন্দমতো জিনিস তৈরি করতে বলুন। 

রান্না-বান্না

রান্না করার সময় শিশুকেও সঙ্গে নিতে পারেন। মসলা দেওয়া, হাতে হাতে জিনিস এগিয়ে দেওয়া—এই ধরনের কাজগুলো শিশুরা খুব যত্ন সহকারে করে। এভাবে সাহায্য করতে বললে তারাও খুব খুশি হয়। আর যদি কেউ রান্না করতে ভালোবাসে, তার জন্য রান্নাবাটি খেলার সরঞ্জাম কিনতে পারেন। 

গান-নাচ, গল্পের বই

অনেক শিশুর নাচ-গানের প্রতি ঝোঁক থাকে। তাকে এগুলো শেখাতে পারেন। পাশাপাশি বাড়িতে নাচ করা বা গান করার জন্য উৎসাহিত করতে পারেন। এ ছাড়া ছোটদের বিভিন্ন গল্পের বই কিনে তাকে পড়ার জন্য বলতে পারেন।

জে.এস/

শিশুর দায়িত্ব শিশুর যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250