সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মক্কায় ফেরদৌসকে ঘিরে সেলফি তোলার হিড়িক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও চিত্রনায়ক ফোরদৌস আহমেদ পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। শুক্রবার (১৫ই মার্চ) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই বিষয়টি জানান।

ফেসবুকে মক্কা শরিফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।

একই দিনে আরও বেশ কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, এই অভিনেতাকে ঘিরে অনেককে সেলফি তুলতে দেখা গেছে। 

ফেরদৌস সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার পর অনেকে প্রবাসী কমেন্টে তাকে দাওয়াত দিয়েছেন। আবার অনেকেই তার জন্য দোয়া চেয়েছেন। সেই তালিকায় আছেন অভিনেতা মিশা সওদাগর। 

আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি আরবে ফেরদৌস

মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, আল্লাহ তোমার ওমরা কবুল করুক। সঠিক সহজ করে দিক। তোমার জন্য অনেক দোয়া। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমার গোটা পরিবারের জন্য আমাদের অনেক দোয়া। ভালো থেকো। ওমরাহ মোবারক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ঢাকা-১০ আসনে নির্বাচিত হন ফেরদৌস আহমেদ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপনায় সুনাম কুড়িয়েছেন।

এসকে/ 

ওমরাহ চিত্রনায়ক ফোরদৌস আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250