বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

বলিউড

‘জওয়ান’ এর প্রথম ঝলকেই বাজিমাত করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

‘জওয়ান’ নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন শাহরুখ খান - ছবি: সংগৃহীত

অবশেষে পাঠানের পর আরো একবার ধামাকা নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন শাহরুখ খান। সম্পুর্ণ চমক নিয়ে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ এর ট্রেলারের প্রথম ঝলক সামনে এলো। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব পেজে এই ভিডিও পোস্ট করার মাত্র ১১ মিনিটের মধ্যেই আড়াই হাজার ভিউজ হয়েছে। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটির ট্রেলারের প্রথম পর্বেই ভরপুর অ্যাকশনে রীতিমতো নজর কেড়েছেন বলিউড বাদশাহ। নয়নতারার রাফ অ্যান্ড টাফ হট লুকও কিছুক্ষনের জন্য আবদেন ছড়ালো ভক্ত হৃদয়ে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খান জানিয়ে ছিলেন, সোমবার সকালে মুক্তি পাবে জওয়ান এর ট্রেলার। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই প্রকাশ্যে এল জওয়ান-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার। 


 ছবি: সংগৃহীত

সিনেমার ট্রেলারে ‘পাঠান’ -এর কথাই মনে করালো। ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। এই ট্রেলারে এমন একাধিক দৃশ্য রয়েছে যা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে দর্শকের মনে।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। মুখোশের আড়ালেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। কখনও তিনি বন্দুক হাতে শত্রুপক্ষের বিনাশ করতে এগিয়ে যাচ্ছেন। কখনও বা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন। আবার রোম্যান্টিক হিরোর ইমেজেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। সব মিলিয়ে জওয়ান-এর ট্রেলার জুড়ে নানা লুকে রয়েছেন শাহরুখ খান। জানা যাচ্ছে,ছবিতে ডাবল রোলে রয়েছেন তিনি।

আরো পড়ুন: ‘অন্তর্জাল’ আসছে ৮ সেপ্টেম্বর

জওয়ান সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা । এদিকে ভিলেন হিসেবে থাকছেন বিজয় সেতুপতি। পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে প্রিয়মণি,সানায়া মালহোত্রা ,সুনীল গ্রোভর সহ আরও অনেককে। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোনও। 

এম/


জওয়ান শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250