বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

যুক্তরাষ্ট্রে নারী ভক্তদের নিয়ে মেতে আছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর থেকে সেখানেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে বেশ ভালো সময় কাটছে তার। 

যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশি এই নায়ককে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন। তাকে ঘিরে সবাই ছবি ও সেলফি তুলছেন। জায়েদ যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে পাচ্ছেন সবার উষ্ণ অভ্যর্থনা। সকলের এমন ভালোবাসা জায়েদ খান ভীষণ উপভোগ করছেন।

মার্কিন মুলুক থেকে এই নায়ক জানালেন, আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রথমে এককভাবে ছবি তোলে, এরপর সবাই মিলে। 

জায়েদ খান সবসময়ই দাবি করেন, তার নারী ভক্তের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, নিউইয়র্কের ২৫ মেয়ে একসঙ্গে হয়ে তাকে ভিডিও কল দিয়েছেন। 

তার সেই কথার বাস্তব প্রমাণও যেন মিলছে এই অভিনেতার ফেসবুক অ্যাকাউন্টে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে জায়েদকে। যেখানে তার নারী ভক্তদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। 

আরো পড়ুন: এক ফ্রেমে জয়া ও মিথিলা

অনেকেই মন্তব্য করছে, দেশের বাইরেও জায়েদ খানের নারী ভক্তের সংখ্যা বেশি। কেউ কেউ আবার লিখেছেন, ‘এবার বিশ্বাস হলো, জায়েদ খান সত্যিই বলেছেন।’

যদিও এসব মন্তব্যর কোনো জবাব দেননি এই নায়ক। তিনি বরং, নিজের অবসর সময়টুকু আপাতত জমিয়ে উপভোগ করছেন। জানা গেছে, এই মাসের শেষের দিকে বাংলাদেশে ফিরবেন জায়েদ খান।

এসি/ আই. কে. জে/


জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250