শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে চার ব্যবসায়ীকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  এছাড়া বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুদ না করতে সতর্ক করা হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরের কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আরো পড়ুনপেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ করছেন- এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর সেখানে যৌথ অভিযান চালায়।

এসময় মজুদের সত্যতা পেয়ে আঁখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে এমন আশঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। 

ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে এক ট্রাক পেঁয়াজও ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।  

এইচআ/ আই.কে.জে/

ব্যবসায়ীকে জরিমানা পেঁয়াজ মজুদ ভোমরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250