শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির ৭০ জনের সুযোগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে ৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজ রবিবার (০৯ জুলাই) সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।

প্রতিষ্ঠানের নাম: জনপ্রশাসন মন্ত্রণালয়

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৫ জুলাই ২০২৩

পদ ও লোক সংখ্যা: ৫টি পদ ও ৭০ জন


আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৯ জুলাই ২০২৩

আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://mopa.gov.bd/

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১৮টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০ টাকা)

পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০ টাকা)

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৬টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)

পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৪০টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-২০ (৮২৫০-২০০১০ টাকা)

বয়সসীমা: প্রার্থীদের বয়স ১৮-৩০ বছর। তবে ১ ও ৩নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://mopa.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই, ২০২৩।

এসি/

আরো পড়ুনস্নাতক পাসে ওয়ান ব্যাংকে ৫০ জনের চাকরি

জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250