রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

কুয়েতে মেয়েদের হার্ট ইমোজি পাঠালেই জেল-জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

হোয়াটস অ্যাপসহ যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদেরকে হার্ট ইমোজি পাঠালে হতে পারে শাস্তি।  এজন্য জরিমানাসহ দুই বছর জেলও হতে পারে অভিযুক্তের। এমন এক আইন করেছে কুয়েত। খবর গালফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে মেয়েদের হার্ট ইমোজি পাঠানো বর্তমানে ব্যভিচারের উসকানি হিসেবে মনে করা হচ্ছে এবং এটি দেশটির আইনে শাস্তিযোগ্য অপরাধ।

কুয়েতের আইনজীবী হায়া আল শালাহির বলেন, এই ধরনের অপরাধের দায়ে অভিযুক্তের দুই বছরের জেল এবং দুই হাজার কুয়েতি দিনার জরিমানা হতে পারে। 

কুয়েতের মতো সৌদি আরবেও মেয়েদের রেড হার্ট ইমোজি পাঠালে জেল হতে পারে। সৌদির আইন অনুযায়ী, কেউ এ ধরনের অপরাধে অভিযুক্ত হলে তার দুই থেকে পাঁচ বছরের জেল এবং এক লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

সৌদি সাইবার ক্রাইম বিশেষজ্ঞের মতে, হোয়াটস অ্যাপে রেড হার্ট পাঠানোকে দেশের বিচারব্যবস্থায় হয়রানি হিসেবে বোঝানো যেতে পারে।

আরো পড়ুন:দুবাইয়ের শেখের বিশালাকার ‘হামজিলা’ গাড়ির ভিডিও ভাইরাল

সৌদি আরবের ‘অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশনের’ সদস্য আল মোয়াতাজ কুতবি বলেছেন, ‘অনলাইনে কথোপকথনের সময় কিছু ছবি এবং অভিব্যক্তি ব্যবহার করা হয়রানিমূলক অপরাধে হিসেবে বিবেচিত হতে পারে, যদি সংক্ষুব্ধ পক্ষ এ সংক্রান্ত মামলা করে।’

এম/


কুয়েত হার্ট ইমোজি জরিমানা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250