শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সাবান দিয়ে সরানো হলো বহুতল ভবন!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাড়ি নির্মাণ, বাসা স্থানান্তর বা এ ধরণের অন্য যেকোনও কাজে ভারী জিনিস সরাতে সাধারণত প্রযুক্তি বা দক্ষ ব্যক্তির সহায়তা নেয়া হয়। কিন্তু এমন কাজে সাবানের ব্যবহার খুব বেশি দেখা যায় না বললেই চলে। সম্প্রতি কানাডায় এমন কাজের একটি ডিডিও ভাইরাল হয়েছে।  

১৮২৬ সালে তৈরি হয়েছিল বাড়িটি। পরে সেটি হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। কিন্তু ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা। তারা ঐতিহাসিক বাড়িটি কিনে । 

আরো পড়ুন: ষাঁড় যখন প্রতিবাদের ভাষা!

ঠিক হয় ২২০ টন ওজনের ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর ভিক্টোরিয়া আমলের স্থাপত্যটিকে সরাতে ব্যবহার করা হয় সাবান। সাধারণত রোলার বা অন্য যন্ত্রের সাহায্যে বাড়িকে সরানো হয়। কিন্তু এক্ষেত্রে ৭০০ সাবান বিছিয়ে কাজ শেষ করা হয়। সাহায্য করে দুটি এক্সকেভেটর ও একটি ট্রাক। 

গ্যালাক্সি প্রপার্টিসের মালিক শেলডন রাশটন শেয়ার করেছেন বাড়িটি সরানোর ভিডিও। 

এইচআ/ আই.কে.জে/ 


সাবান বহুতল ভবন ২২০ টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250