মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

ইউক্রেন ইস্যু

ইউক্রেন যুদ্ধ : রিপাবলিকানদের আল্টিমেটাম পেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আমেরিকার প্রকৃত লক্ষ্য কী এবং এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে দেশটি কীভাবে লাভবান হতে পারে— এসব ইস্যুতে বাইডেন প্রশাসন সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা দিতে না পারলে ইউক্রেনে অর্থ সহায়তা সংক্রান্ত কোনো বিল আর অনুমোদন করবে না মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। 

হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার এবং রিপাবলিকান পার্টির অন্যতম শীর্ষ নেতা মাইক জনসন রোববার (৭ই জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যমকে এই ইস্যুতে নিম্নকক্ষের অবস্থান স্পষ্ট করেছেন।

‘কেন আমরা অর্থ দেবো? সেখানে (ইউক্রেন) আমাদের পরিকল্পনা কী? স্ট্র্যাটেজি কী? এই যুদ্ধের পরিণতি কী হবে? দেশের সম্মানিত করদাতারা, যারা আমাদের এই অর্থনীতি সচল রাখছেন—তারা যদি অপচয়ের অভিযোগ তোলেন—আমরা কী জবাব দেবো,’ সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের উদ্দেশে এসব প্রশ্ন তোলেন মাইক জনসন।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে অস্ত্র ও গোলাবারুদের সংকটে ভুগছে ইউক্রেন। এই সংকটের কারণে তাদের সামরিক অপারেশনও কাটছাঁট করতে হচ্ছে। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান বাবদ অর্থ সহায়তা বরাদ্দের অনুমোদন চেয়ে কংগ্রেসে একটি বিল পাঠিয়েছিল বাইডেন প্রশাসন, কিন্তু এখনো সেটির অনুমোদন দেয়নি হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে হাউস স্পিকার বলেন, ‘এই যুদ্ধে আমাদের লক্ষ্য-উদ্দেশ্য কী—তা অবশ্যই হোয়াইট হাউসকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। কেবল তাহলেই আমরা বিলটি অনুমোদনের জন্য বিবেচনা করতে পারি।’

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের চাপে দেশটির অর্থনীতি বর্তমানে ব্যাপক চাপে রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘বর্তমানে ফেডারেল সরাকারের ঋণের বোঝা ঠেকেছে ৩৪ লাখ কোটি ডলারে। এই ঋণ কীভাবে শোধ হবে, আমরা এখনো জানি না।’

‘আমরা যা বলতে চাইছি, তা হলো—সবকিছু একটা যৌক্তিক কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত এবং কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয়। জনগণ, যাদের করের টাকায় এই দেশ চলছে—অবশ্যই তাদের কাছে আমাদের জবাব দিতে হবে।’

এই যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে আমেরিকা। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনে ১ হাজার কোটি ডলারেরও বেশি অস্ত্র ও অর্থ সহায়তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন।

সূত্র : আরটি নিউজ

এইচআ/ আই.কে.জে/

প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি ইউক্রেন যুদ্ধ অর্থ সহায়তা বন্ধ রিপাবলিকান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250