বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

৩ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

শেখ হাসিনার পদত্যাগ, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও ৩ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ঠা জানুয়ারি সারাদেশে আগের ধারাবাহিকতায় লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে দলটি।

সোমবার (১লা জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার পক্ষে সারাদেশে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি ও সমমনা দলগুলো। 

আরো পড়ুন: আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না: শেখ হাসিনা

একইসঙ্গে গ্রেফতার, হামলা-মামলার মধ্যে গত ২ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি সফল করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের ধন্যবাদ জানান রিজভী। 

এসকে/ 

শেখ হাসিনা বিএনপি রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা লিফলেট বিতরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250