রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

হতাশ বাইডেন, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের না আসার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, “আমি হতাশ কারণ শি জিনপিংকে দেখার জন্যই আমি ভারত যাচ্ছি।”

সোমবার (৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আগামী ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ভিয়েতনাম সফর করবেন তিনি। মূলত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে চায় বাইডেন প্রশাসন এবং এই কারণে আসন্ন এই সফর বেশ গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এবং রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এম.এস.এইচ/ 

শি জিনপিং জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250