শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তে মোবাইল অ্যাপ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

মেটলাইফের ‘থ্রি-সিক্সটি হেলথ মোবাইল অ্যাপ’ স্তন ক্যান্সার প্রতিরোধ এবং এ সংক্রান্ত সচেতনতা বাড়াতে নিয়ে এসেছে নতুন ফিচার। এই অ্যাপ ব্যবহারকারীদের বিভিন্ন সূচক ও উপসর্গ বিশ্লেষণ করে স্তন ক্যান্সারের সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করতে সাহায্য করবে। 

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুসারে, প্রতি বছর প্রায় ২.৩ মিলিয়নেরও বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। প্রাপ্তবয়স্করা যেসব ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন, এর মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। 

এই নতুন ফিচার নারী ব্যবহারকারীদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি নির্ণয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে তৈরি করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে পুরুষরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ বিষয়ে গুরুত্বারোপ করেই মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপে স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তের ফিচার নিয়ে এসেছে। পুরুষরা তাদের পরিবারের নারী সদস্যদের এ ফিচার ব্যবহার করতে উৎসাহিত করার মাধ্যমে স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধের সহায়তা করতে পারবেন।  

স্তন ক্যান্সার শনাক্তকরণ ফিচারটি তৈরি করেছে বাংলাদেশের স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তি স্টার্ট-আপ সিএমইডি হেলথ। থ্রি-সিক্সটি হেলথ অ্যাপের সকল ব্যবহারকারীরা নতুন এ ফিচার ব্যবহার করতে পারবেন।  

থ্রি-সিক্সটি হেলথ অ্যাপে বিভিন্ন প্রয়োজনীয় হেলথ ম্যানেজমেন্ট টুল আছে। এই অ্যাপে বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী তথ্য পাওয়া যায়, যা ব্যবহারকারীদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এবং জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখবে। 

এসকে/ 


স্তন ক্যান্সার ঝুঁকি মোবাইল অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250