শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌরভ-শাহরুখ-দেব-অনুপমের সঙ্গে ডেটিং করতে চান এই নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মধুমিতা সরকার ইচ্ছা প্রকাশ করেন যে, তিনি দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন, এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান।

২০১১ সালে স্টার জলসায় পর্দায় এসেছিল এক জনপ্রিয় মেগা- ’বোঝে না সে বোঝে না’। যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সুপারহিট ছিল পাখি অরণ্য জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় এক দশক হতে চলল। তবু এখনো যশ-মিতা জুটিকে মিস করেন দর্শকরা।

বর্তমানে দুজনেই ছোট পর্দায় গণ্ডি টপকে সিনেমা এবং সিরিজে মনোনিবেশ করেছেন। সেই জুটিকে আবারও পর্দায় দেখা যাবে কি না জানালেন মধুমিতা।

অভিনেত্রী জানান, অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে অভিনয় করব।

পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল মধুমিতার। কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন। কিন্তু ভবিষ্যতে কি প্রাক্তনের সঙ্গে কাজ করবেন তিনি? উত্তরে মধুমিতা জানান, ওকে ফোন করুন। ওই বলতে পারবে এটা।

আরো পড়ুন: দেড় ঘণ্টারও কম সময়ে পরী যে কাণ্ড ঘটালেন

এদিন একটি বিশেষ প্রশ্ন-উত্তর পর্বে মধুমিতা জানান, তিনি দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান। তবে সেটা কেবলই ঘোরা এবং একে অন্যকে চেনা জানার জন্য। 

একই সঙ্গে মধুমিতা আরও জানান, তিনি বর্তমানে সিঙ্গেল এবং মিঙ্গেল হওয়ার জন্য প্রস্তুত। তিনি এই সাক্ষাৎকারে খোলাখুলি জানান যদি কারও তাকে ভালো লাগে তারা যেন এসে জানান। তিনি প্রেম করতে চান।

এসি/ আই. কে. জে/ 

শাহরুখ মধুমিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250