শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ৪ শতাংশ ডিএ বাড়লো ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 

বুধবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

অক্টোবরে পূজার মৌসুমে এই বড় ঘোষণায় দারুণ খুশি কেন্দ্রীয় কর্মচারীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হলো।

মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সহায়তায় ভারত সরকার সময়ে সময়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। বছরে দু'বার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। জানুয়ারি ও জুলাই মাসে এই মহার্ঘ ভাতা আপডেট করা হয়। তবে এবার ডিএ বাড়ানোর ঘোষণা হলো অক্টোবর মাসে। অক্টোবরেই বেতনের সঙ্গে ভাতার নতুন হার যুক্ত হবে।

এদিন সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। এর কয়েক ঘণ্টা পরেই জানা গেলো ৪ শতাংশ বাড়ছে মহার্ঘ ভাতা।

এতদিন দেশটির কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বেড়ে হলো ৪৬ শতাংশ। এই ভাতা ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে। অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে ৪৬ শতাংশ হারে বকেয়া ভাতাও পাবেন কেন্দ্রের কর্মচারীরা।

আরো পড়ুন: ‘সমলিঙ্গের বিয়ে’ আইনি স্বীকৃতি পেলো না ভারতের আদালতে

পূজার ঠিক আগে সরকারের এই ঘোষণা নিঃসন্দেহে বড় সুখবর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। আগেই অনুমান করা হয়েছিল যে ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে কেন্দ্র এই ঘোষণা করতে পারে। সরকারের সিদ্ধান্তের ফলে প্রায় ৪৭ লাখ সরকারি কর্মচারী ও ৬৮ লাখ পেনশনভোগী উপকৃত হবেন।

এসকে/

বেতন ভারত সরকারী কর্মচারী বেতন বাড়ছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250