শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জোট শরীকদের আসন বণ্টন করতে ১৪ দলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠক উপলক্ষে মাগরিবের পর থেকে গণভবনে প্রবেশ করেন জোট নেতারা। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশরসহ শরিক দলের শীর্ষ নেতারা গণভবনে প্রবেশ করেন।

জানা গেছে, জোট শরিকদের আসন বণ্টন করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে শরিকদের একটি ও বিরোধীদলের একটি আসন খালি রেখে ২৯৮ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু ১৪ দলের অন্যান্য শরিক বা মহাজোট শরিকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

আরো পড়ুন: সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষনেতাদের বৈঠক

আজকের বৈঠকে জোট নেতাদের দাবি ও বক্তব্য শুনবেন শেখ হাসিনা। এরপর আসন বণ্টনের সিদ্ধান্ত হবে।

এসকে/  

শেখ হাসিনা বৈঠক জোট শরীকদের আসন বণ্টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250