রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

শীতে যে সময় গোসল করলে শরীর সুস্থ থাকবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

অনেকেই শীত আসতেই গোসলে অনিয়ম করেন। বেশি ঠান্ডা পড়লে গোসল এড়িয়ে যান। কেউ কেউ আবার সকালে বা রাতে যে কোনো সময়ই গোসল সেরে নেন। তবে শীতে কোন সময় গোসল করলে শরীর সুস্থ থাকবে তা  জানেন কি?

অনেকেই আছেন যারা শীত পড়তে না পড়তেই ১-২ দিন গোসল না করে কাটিয়ে দিচ্ছেন। আর এ ভুলের কারণেই শরীরে একাধিক জটিল সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকরা জানান, আমাদের ত্বকের উপরে একাধিক ভাইরাস ও ব্যাকটেরিয়া বাস করে। আর এসব জীবাণুর ফাঁদে পড়ে অসুস্থ হওয়ার ইচ্ছে না থাকলে নিয়মিত গোসল করতে হবে। এতেই সুস্থ থাকবে শরীর।

আরো পড়ুন : লবণ-পানিতে গোসলে যা ঘটতে পারে শরীরে, জেনে নিন

 দিনের যে সময়ে গোসল করা উচিত

বিশেষজ্ঞের মতে, এ সময় যেহেতু সকালের দিকে আবহাওয়া খুব ঠান্ডা থাকে তাই দুপুরের দিকে গোসল করাই সবচেয়ে নিরাপদ। তাহলে ঠান্ডা লাগার ভয় থাকবে না। বিশেষ করে শিশু ও বয়ষ্কদেরকে ভুলেও সকালের দিকে গোসল করাবেন না।

আর গোসলের সময় একদম ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না। এতে করে হঠাৎ করে সর্দি, কাশির খপ্পরে পড়তে পারেন। এমনকি অ্যাজমা রোগীদের শ্বাসকষ্টও বাড়তে পারে।

তাই শীতে সুস্থ থাকতে গরম ও ঠান্ডা পানি মিশিয়ে গোসল করুন। তাতেই শরীরের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। আর অবশ্যই গোসলের সময় বডিওয়াশ বা কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করুন। এতে ত্বকে থাকা ময়লা ও জীবাণু দূর হবে।

এ সময় সম্ভব হলে গোসলের আগে তেল মেখে ৩০ মিনিট রোদ পোহাতে পারেন। এই কাজ করলে দেহে ভিটামিন ডি এর ঘাটতি দূর হবে। এমনকি বাড়বে ইমিউনিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এস/ এসি

শরীর গোসল শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250