রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

শীতে গরম না ঠাণ্ডা, কোন পানিতে গোসল করলে সুস্থ থাকবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চারদিকে বইছে হিমেল হাওয়া। এ পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠছে একাধিক রোগজীবাণু। এই সব ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণে অনেকেই জ্বর, সর্দি, কাশির মতো সমস্যায় পড়ছেন অনেকে। এসব সমস্যা এড়াতে ইতোমধ্যে অনেকেই ঠাণ্ডা পানি ছেড়ে গরম পানিতে গোসল করছেন। 

অনেকেরই প্রশ্ন, শীতের সময় হঠাৎ করেই গরম পানিতে গোসল করা কি আদৌ উচিত? এই সময়ে প্রতিদিন গরম পানিতে গোসল করলে কি শরীর গরম হয়ে পড়বে না?

শীতে ঠাণ্ডা পানির তুলনায় গরম পানি দিয়ে গোসল করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এই সময়ে নিয়মিত হালকা গরম পানি দিয়ে গোসল করলে সর্দি, কাশি এড়িয়ে চলতে পারবেন। অন্যদিকে ঠাণ্ডা পানিতে গোসল করলে হঠাৎ শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। নানা ধরনের শারীরিক জটিলতাও হতে পারে। এ কারণে  শীতের দিনে ঠাণ্ডা পানি এড়িয়ে চলাই ভালো।

আরো পড়ুন : যে সব খাবার খেলে বন্ধ হবে নাক ডাকা

​ব্যথা-বেদনায় গরম পানি উপকারী

শীতে অনেকেরই ব্যথা, বেদনার প্রকোপ বাড়ে। আর এই সময় ঠাণ্ডা পানি দিয়ে গোসল করলে সমস্যা আরও বাড়বে। এমনকী ব্যথার কারণে দৈনন্দিন কাজকর্ম করতেও সমস্যা হতে পারে। তাই এই সময় সুস্থ থাকতে গরম পানিতে গোসল করুন। কারণ হালকা গরম পানি ব্যথা কমাতে ভূমিকা রাখে। বিশেষ করে আর্থ্রাইটিসের ব্যথা কমানোর ক্ষেত্রে এর জুড়ি নেই। তাই জয়েন্টের ব্যথায় ভুক্তভোগীরা রোজ গরম পানিতে গোসল করার চেষ্টা করুন। তাহলে সুস্থ থাকবেন। 

​সারা বছর কি গরম পানিতে গোসল করা উচিত?

অনেকেই সারা বছর গরম পানি দিয়ে গোসল করেন। এতে তেমন সমস্যার কথা জানাননি বিশেষজ্ঞরা। বরং আর্থ্রাইটিস, সিওপিডি এবং অ্যাজমার মতো সমস্যা থাকলে উষ্ণ পানিতে গোসল করলেই সুস্থ থাকবেন। তবে গ্রীষ্মকালে এমনিতেই আবহাওয়া গরম থাকে। তখন আলাদা করে আর পানি গরম করে গোসল না করলেই চলে।

অনেকেই শীতের দিনে প্রতিদিন গোসল করেন না। এতে ত্বকের ইনফেকশন হতে পারে। এমনকী তাদের পেট গরম হওয়ার আশঙ্কাও থাকে। তাই তাপমাত্রা যতই কম হোক না কেন, প্রতিদিন গোসল করতেই হবে।

এস/ আই. কে. জে/

সুস্থ পানি গোসল শীত গরম না ঠান্ডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250