সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমাদের ওয়াদা: কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের - ছবি: সুখবর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেননি। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের বক্তব্য একটাই- শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’ 

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে। তাই গণতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।’

বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক জিয়ার রায় নিয়ে বিএনপি গৎবাঁধা বক্তব্য দিয়েছে।’

আরো পড়ুন: বাংলাদেশে সংঘাতমুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

সকাল সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় দলের সাধারণ সম্পাদকের কক্ষে বৈঠক শুরু হয়। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।


এম/


ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250