বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রোহিতের পর কে হবে অধিনায়ক, জানালেন সৌরভ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৩

#

বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।

মহেন্দ্র সিং ধোনির পর ভারতের ক্রিকেট দলের দিয়েছেন নেতৃত্ব বিরাট কোহলি। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এরপর কে হবেন অধিনায়ক?‌ 

সম্প্রতি সব নিয়ে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কথা বলেছেন। তিনি বলেন, আইপিএল নেতাদের আরও পরিণত করে তুলছে। গুজরাটের অধিনায়ক হয়ে গতবারই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। 

সৌরভের ভাষ্য, আইপিএল কিন্তু অধিনায়কদের আরও পরিণত করে তুলছে। অধিনায়ক হার্দিককে আইপিএলে দেখেছি। শুধু এই একটা কারণেই ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবে হার্দিককে দেখা যাচ্ছে। আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। তাই এখানে ভাল অধিনায়কত্ব একটা মাপকাঠি তৈরি করে দেয়।

আইসিসি টুর্নামেন্টের দল নির্বাচনে আইপিএল কতটা উপযোগী?‌ বিশেষত বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে?‌ এস প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু আইপিএলের পারফরম্যান্স বিচার করেই দল নির্বাচন করাটা ঠিক নয়। টি-২০ দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল গুরুত্বপূর্ণ। তবে নির্বাচকরাও বিচক্ষণ। সব টুর্নামেন্টের দিকেই তারা নজর রাখেন। 

তিনি আরও জানান, দল নির্বাচনের ক্ষেত্রে কোচ ও অধিনায়কেরও একটা মতামত আছে। যথেষ্ট যোগ্যতম। তারা ঠিকই বুঝবেন, কারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250