শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

লোলিত মোদির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুস্মিতা সেনের সঙ্গে লোলিত মোদীর প্রেম নিয়ে কম চর্চা হয়নি গত বছর। বলিউড অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শিল্পপতি লোলিত মোদি। সরাসরি ‘জীবনসঙ্গিনী’র তকমা দিয়ে বসেন তাকে। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। 

এই খবর ছড়িয়ে পড়ার পর লম্বা একটি পোস্ট দেন সুস্মিতা নিজের সমাজমাধ্যমের পাতায়। তবে যাবতীয় বিতর্ক, হাজারও কটাক্ষের উত্তর দিলেন তিনি। এই ঘটনার বছরখানেক পর অবশেষে নিজেকে ‘সিঙ্গেল’ বলেই ঘোষণা করলেন অভিনেত্রী।

শিল্পপতি ও প্রাক্তন আইপিএল কর্তার সঙ্গে অভিনেত্রী একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হতেই ধেয়ে আসে কটাক্ষ। সমাজমাধ্যমে রীতিমতো হেনস্তা হতে হয় তাকে। রাতারাতি গোল্ড ডিগার (টাকার লোভী) তকমা জোটে সুস্মিতার কপালে।

যদিও সেইসময় সংবাদমাধ্যমের কাছে মুখ না খোলেননি সুস্মিতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিন্দুকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী। তিনি বলেন, “এটা ভালো লাগে যে ‘গোল্ড ডিগার’ শব্দের যথার্থ ব্যবহার করা গিয়েছে আমায় দিয়ে।’’

খানিক কটাক্ষের সুরেই তিনি বলেন, ‘একটা অপমান তখনই অপমান হয়, যদি তুমি তা গ্রহণ করো। না নিলে জানালা দিয়ে বেরিয়ে যাবে। কিছু বিষয়ে কথা বলার অধিকার কারও নেই। আমি ভীষণভাবে সিঙ্গেল। যদিও সেটা জানা, না জানা কারও এখতিয়ারের মধ্যে পড়ে না।’

আরো পড়ুন: বান্ধবীকে নিয়ে বেজোসের বাগদান পার্টিতে গিয়েছিলেন বিল গেটস

ললিত মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতা বলেন, “যখন সত্যি আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম, এক দীর্ঘ পোস্ট করলাম, তখন আমার শুভাকাঙ্ক্ষীরা বলেন, ‘সুস্মিতা তো এমন নয়! আমরা তোমায় চিনি, তোমার এই বিষয় কিছু বলারই প্রয়োজন ছিল না।’

আসলে আমি এমনভাবে বেড়ে উঠিনি যে কোনো সমস্যা হলেই সমাজমাধ্যমে সব উগরে দেব। আমি সময় নিয়ে বোঝার চেষ্টা করি, তারপর কোনো মন্তব্য করি।’’

এদিকে ৪৭ বছর বয়সে এসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সুস্মিতা। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফিরছেন পর্দায়। শিগগিরই ‘তালি’ ছবিতে রূপান্তরকামী নারী গৌরী শিন্ডের চরিত্রে দেখা যাবে তাকে।

এসি/আইকেজে /



মোদি সুস্মিতা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250