বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মেসির হাতেই অষ্টম ব্যালন ডি’অর!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: গোল ডটকম

আগামী ৩০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এবারের ব্যালন ডি’অর তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে। তার আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দারিও স্পোর্টস’ পুরুষ ও নারী ব্যালন ডি’অর জয়ীদের নাম ঘোষণা করে দিয়েছে। যেখানে মেসি অষ্টমবারের মতো এই পুরস্কার জিততে চলেছেন বলে দাবি করা হয়।

প্রতিবারই ব্যালন ডি’অর ঘোষণার আগে এরকম কিছু খবর সামনে আসে। অবশ্য তার বেশিরভাগই পরে মিলে যেতে দেখা যায়। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’— এর ৬৭তম এডিশন আসছে এবার। যেখানে ছেলেদের ফুটবলে মেসির সঙ্গে ব্যালনের প্রতিদ্বন্দ্বীতায় আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হলান্ড।

নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট বিশ্বকাপ এবার স্পেনের হাতে উঠেছিল। যেখানে টুর্নামেন্টসেরা হয়েছিলেন স্প্যানিশ তারকা ফরোয়ার্ড আইতানা বোনমাতি। ব্যালন ডি’অরও তিনি পাবেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। 

দারিও স্পোর্টসের দাবি, ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়ে বাকিদের পেছনে ফেলেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছিলেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী বলে বিবেচিত পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তিনি এবার আর পুরস্কারটি পাওয়ার তালিকায় নেই।

আরো পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরলো ক্রিকেট

যদিও স্প্যানিশ গণমাধ্যমের এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও জানা যায়নি। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। ৩০ তারিখে ব্যালন ডি’অর গালায় অবশ্য মেসি তার জাতীয় দলের সতীর্থদের নিয়ে হাজির হবেন বলেই ধারণা করা হচ্ছে। মেসির হাতে এবারের প্রেস্টিজিয়াস এই অ্যাওয়ার্ড উঠলে তিনিই হবেন ইউরোপীয় ক্লাবের বাইরে প্রথম কোনো ফুটবলার। গত জুনে তিনি পিএসজি ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন।

এসকে/ 


লিওনেল মেসি আর্জেন্টিনা বেলন ডি’অর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250