রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রে পারিবারিক ব্যয় ৮০ হাজার টাকা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন মুদ্রাস্ফীতি দেশটির মানুষের পারিবারিক ব্যয়ের উপর দ্রুত প্রভাব বিস্তার করছে। মুডিস অ্যানালিটিকস এর এক গবেষণায় দেখা গেছে, দুই বছর আগে একটি পরিবারের ব্যয় যা ছিল একই নিত্যপণ্যে দুই বছরে তা ৭০৯ মার্কিন ডলার (প্রায় ৮০ হাজার টাকা) বৃদ্ধি পেয়েছে। 

শুক্রবার (১১ই আগস্ট) সিএনএন এর এক প্রতিবেদনে মুডিস অ্যানালিটিকস এর একটি গবেষণার বরাতে এসব তথ্য উঠে এসেছে।

সিএনএন এর ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে দ্রবমূল্যের দাম কমলেও পারিবারিক ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পায়নি। দেশটির ভোক্তাদের উপর উচ্চ মূল্যস্ফীতির কতটা সামগ্রিক প্রভাব পড়েছে তা এ গবেষণা থেকে বোঝা যায়। 

এব্যাপারে মুডিস অ্যানালিটিকস এর প্রধান অর্থনীতিবিদ মার্ক জেন্ডি সিএনএনকে বলেন, গত ২ বছরের উচ্চ মূল্যস্ফীতি অনেক ক্ষতি করেছে। পারিবারিক ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে আবাসন খাতে। এছাড়া মুদি দোকানে পণ্য ক্রয়, যানবাহন রক্ষণাবেক্ষণ ও বীমাকরণ এবং বিনোদনমূলক সেবায় উল্লেখযোগ্য হারে ব্যয় বেড়েছে। 

এছাড়া তিনি আরো বলেন, মূলস্ফীতি উল্লেখযোগ্য হারে বাড়লেও প্রকৃত আয় তেমন বাড়েনি। ২০১৯ সালে মানুষেরা যা আয় করতো এখনো তেমনি আয় করছে। 

তবে খুশির খবর যে, যুক্তরাষ্ট্রে এখন মজুরি বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের ভোক্তামূল্যও উল্লেখযোগ্যহারে হ্রাস পেতে শুরু করেছে। দেশটির ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়িয়েছে বলেই এমনটা হচ্ছে। 

এম.এস.এইচ/

যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250