রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মিজোরাম থেকে দেশে ফিরল ১৫১ মিয়ানমার সেনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া ১৫১ জন সেনাকে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার। তারা গত সপ্তাহে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠির দ্বারা তাদের শিবিরগুলো দখল করার পর মিজোরামে পালিয়ে যান।

মঙ্গলবার (২রা জানুয়ারি) তাদের মিয়ানমারের সামরিক উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনা হয়। সেনাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণ করে। পুরো ব্যবস্থাটি নয়াদিল্লির তত্ত্বাবধানে ছিল। উড়োজাহাজটি মিয়ানমারের মান্দাল থেকে যাত্রা করে এবং মিজোরামে অবতরণ করে পরে ১৫১ জন সেনাকে প্রতিবেশী দেশ থেকে দুটি উড়োজাহাজ নিয়ে যায়।

আরো পড়ুন: এবার নিলামে দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়ি

গত ২৯শে ডিসেম্বর গণতন্ত্রপন্থি একটি সশস্ত্র গোষ্ঠির আক্রমণে মিয়ানমারের ১৫১ জন সেনা ‘তাতমাদও’ নামেও পরিচিত একটি ক্যাম্প থেকে পালিয়ে যায় এবং তারা অস্ত্র নিয়ে মিজোরামের লংটলাই জেলায় প্রবেশ করে।

ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় বন্দুক যুদ্ধে গুরুতর আহত সেনাদের আসাম রাইফেলস চিকিৎসা প্রদান করে। তারা লংটলাইয়ের পারভাতে আসাম রাইফেলসের আশ্রয়ে ছিলেন।

সূত্র:এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

মিজোরাম প্রত্যাবর্তন আশ্রয় মিয়ানমার সেনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250